অমাবস্যা পূজার মধ্য দিয়ে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নতুন কমিটির শপথ গ্রহণ
সবুজ দত্ত,
স্টাফ রিপোর্টার
প্রকাশিত:
১৬ জুন ২০২৬, ০৪:১২
69 জন পড়েছেন
পবিত্র অমাবস্যা তিথিকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশেষ অমাবস্যা পূজার মাধ্যমে জগৎজননী মা আদ্যাশক্তির চরণে প্রার্থনা নিবেদন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের অংশগ্রহণে এক অনন্য আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য দিলীপ দাস। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যরা সংঘের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে মানবকল্যাণ, ধর্মীয় সেবা এবং সংগঠনের সার্বিক উন্নয়নে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
শপথ গ্রহণ শেষে পূজার যাবতীয় ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করে উপস্থিত ভক্ত, পুণ্যার্থী ও অতিথিদের মাঝে সুশৃঙ্খলভাবে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্ত অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ ভক্ত ও শুভানুধ্যায়ীরা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে, জগৎজননী মা আদ্যাশক্তির অসীম কৃপায় এই কমিটি সংঘের সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবে।
নবগঠিত কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রী রাজ ঘোষ রান্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীমতী পুতুল ঘোষ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন শ্রী রাকেশ পাশি। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী বাঁধন দত্ত ও শ্রীমতী টুম্পা মজুমদার। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী রিপন ঘোষ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শ্রী সুমন চৌহান।
এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী খোকন চন্দ্র দাস। সহ-দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন শ্রী অমিত চৌহান ও শ্রী তপন চন্দ্র দাস। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমতী তারা গোয়ালা এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী অমর চাঁদ দাস। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন শ্রী সবুজ দত্ত এবং সহ-প্রচার সম্পাদক শ্রী দীপ্ত সরকার। প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী রাজু চৌহান। মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পেয়েছেন শ্রীমতী ছবি দাস ও শ্রীমতী মুন্নি ঘোষ এবং মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীমতী স্মৃতি গৌড়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে নবগঠিত কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল সদস্য, ভক্ত, শুভানুধ্যায়ী ও অতিথিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে আগামী দিনে ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা ও সামাজিক সম্প্রীতির আদর্শকে ধারণ করে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।