ফরিদপুরে সোমা দেবনাথের স্মরণে বিশেষ প্রার্থনা সভা
সাগর কর্মকার
মাদারীপুর শিবচর প্রতিনিধি।
প্রকাশিত:
১৭ মে ২০২৬, ১১:২১
143 জন পড়েছেন
ফরিদপুরে সোমা দেবনাথের স্মরণে বিশেষ প্রার্থনা সভা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি জীবন দেবনাথ (সিআইপি)-এর সহধর্মিনী মরহুমা সোমা দেবনাথের স্মরণে ফরিদপুরে বিশেষ প্রার্থনা সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা, শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। এ সময় শ্রী অঙ্গনের সাধকবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি তাপস কুমার সাহা, অধ্যাপক সুব্রত মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায়, দপ্তর সম্পাদক উৎপল কুমার দত্ত, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক চিরঞ্জীব মিত্র, কোষাধ্যক্ষ শংকর সাহা ও রুমা সাহা।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার দত্ত। অনুষ্ঠানে জেলা, শহর ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা মরহুমা সোমা দেবনাথের জীবনাদর্শ, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।