প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬
ভিন্ন ধর্মের প্রেম! বোন ও প্রেমিককে বেলচা দিয়ে পিটিয়ে খুন করে পুঁতে দিল তিন দাদা
||
ভিন্ন ধর্মের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বোন ও তার প্রেমিককে নির্মমভাবে হত্যা করল তরুণীর তিন দাদা—চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদেপুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা কাজল সাইনি ও আরমান চৌধুরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠে কাজলের পরিবার, বিশেষ করে তাঁর তিন দাদা। এই সম্পর্ক তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারেননি।
ঘটনার দিন প্রেমিকার সঙ্গে দেখা করতে এলে আরমানের ওপর এবং নিজের বোন কাজলের ওপর বেলচা দিয়ে হামলা চালায় ওই তিন দাদা। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে রাতের আঁধারে তাঁদের দেহ দুটি গ্রামের একটি মন্দিরের পিছনের জমিতে পুঁতে দেওয়া হয়।
এদিকে আরমান দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তাঁর বাবা হানিফ থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে কাজলও দুই দিন ধরে নিখোঁজ। এরপর জিজ্ঞাসাবাদের সময় কাজলের দুই দাদা নিজেদের অপরাধ স্বীকার করেন।
পরবর্তীতে পুলিশ খুনের অভিযোগে দুই দাদাকে গ্রেপ্তার করে। তৃতীয় দাদার সন্ধানে এখনও অভিযান চালানো হচ্ছে।
এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। মানবিক সম্পর্কের উপর সামাজিক ও ধর্মীয় বিদ্বেষ যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এই ঘটনা তারই করুণ উদাহরণ।।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news