প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
প্লেয়ার না পেলয়ার? ‘ভাগ্যিস টাকার অঙ্ক ভুল নেই!’—বিপিএলের পুরস্কার মঞ্চে বানান বিভ্রাট
তন্ময় মালাকার (চট্রগ্রাম প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ২০২৬ আসরের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার প্রদান অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। মাঠের পারফরম্যান্স নয়, বরং পুরস্কারের চেক ও ব্যাকড্রপে থাকা একটি বানান ভুলই এখন আলোচনার কেন্দ্রে।অনুষ্ঠানে বরিশাল দলের ক্রিকেটার শরিফুল ইসলাম ‘Player of the Tournament’ নির্বাচিত হন। তাকে ১ কোটি টাকা (BDT 10,00,000) অর্থমূল্যের চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তবে পুরস্কারের চেক এবং পেছনের ডিজাইন বোর্ডে একাধিক জায়গায় ইংরেজি শব্দ ‘PLAYER’ ভুলভাবে ‘PALYER’ লেখা দেখা যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছেচেকের বাম পাশে বড় অক্ষরে লেখা PALYERনিচে আবার লেখা PALYER OF THE TOURNAMENTএই বানান বিভ্রাট দ্রুতই সমালোচনার জন্ম দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন—দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসরের মতো উচ্চমানের আয়োজনে এমন প্রাথমিক ভুল কীভাবে চোখ এড়িয়ে গেল?ক্রীড়া বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি বানান ভুল নয়; বরং আয়োজকদের পেশাদারিত্ব ও মান নিয়ন্ত্রণের ঘাটতির প্রতিফলন। আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টে যেখানে প্রতিটি উপস্থাপনা বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি বহন করে, সেখানে এমন ভুল অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর।এ বিষয়ে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা বিপিএল আয়োজক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের সুরে অনেকেই বলছেন—“প্লেয়ার না পেলয়ার—ভাগ্যিস টাকার অঙ্কে ভুল নেই!”পুরস্কারের অর্থ ঠিক থাকলেও এমন ভুল যে আয়োজনের গ্রহণযোগ্যতা ও মান নিয়ে প্রশ্ন তুলেছে, তা অস্বীকার করার সুযোগ নেই।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news