প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
চরইলিশায় শ্রীমৎ ভাগবত পাঠ অনুষ্ঠিত ভাগবত পাঠ : পরিবেশনায় শ্রী শ্রী বৈষ্ণব চরণ দাস মহারাজ
||
ভোলার চর ইলিশা এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রীমৎ ভাগবত পাঠ। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান ভাগবত পাঠ পরিবেশন করেন কেশবপুর বৃন্দাবন থেকে আগত শ্রী শ্রী বৈষ্ণব চরণ দাস মহারাজ।ভাগবত পাঠে শ্রীমদ্ভাগবতের বিভিন্ন অধ্যায় পাঠ ও ব্যাখ্যার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের লীলা, ভক্তি, ধর্ম ও মানবজীবনের নৈতিক শিক্ষা তুলে ধরা হয়। মহারাজের ভাবগভীর বাণী ও কণ্ঠে পাঠে উপস্থিত ভক্তবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠান চলাকালে হরিনাম সংকীর্তন, ভজন ও কীর্তনে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ভক্তরা শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে ভাগবত পাঠ শ্রবণ করেন।আয়োজকরা জানান, সমাজে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় চেতনা জাগ্রত করতেই এ ধরনের ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। পাঠ শেষে বিশ্বশান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news