প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
কাতার প্রবাসী মৃত কৃষ্ণ শীলের মৃতদেহ দেশে পাঠানো দায়িত্ব নেন জাগো হিন্দু পরিষদ কাতার শাখা।
টমাস কান্তি দেবনাথ(ওমান প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
একজন প্রবাসী বলতে পারে যদি কেউ প্রবাসে মারা যায় তার লাশ দেশে নিয়ে আসাটা কতটা কঠিন কাজ, কতটা অসহায় হয় মৃতব্যক্তির পরিবার, দশ থেকে পনের দিন আগে জাগো হিন্দু পরিষদ কাতার শাখার কাছে একটি আবেদন যে একজন সনাতনী দাদা নাম জীবন কৃষ্ণ শীল,বাড়ি চাঁদপুর জেলায়, ব্রেনষ্টোক করে মৃত্যু বরন করছে, তার কোনো আত্বীয় স্বজন কাতারে না থাকায় এবং লাশ দেশে পাঠাতে বড় অংকের একটা অর্থ সহায়তা প্রয়োজন যার কারনে লাশ তার পরিবারে কাছে পাঠাতে পারছে না কর্তৃপক্ষ। সব কিছু শুনে জাগো হিন্দু পরিষদ কাতার শাখা লাশ দেশে পাঠানো দায়িত্ব নেয়।কাতার প্রবাসী মৃত কৃষ্ণ শীল এ লাশ গত কাল উনার দেশের বাড়িতে পাঠাতে সক্ষম হয়েছে , উনার পরিবার কে লাশ বুঝিয়ে দেওয়া হয়। সংগঠনটির সভাপতি জানান, এই মহৎ কাজ সফল করার জন্য যারা যারা সহযোগীতা করছেন তাদের প্রতি আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে সনাতনীদের বিপদে সবাই সবসময় পাশে থাকবেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news