প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
শিবচতুর্দশী ও অমাবস্যায় শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাট কালীবাড়িতে ভক্তদের ঢল, কিডনি রোগীকে আর্থিক সহায়তা
শান্ত পাল (মৌলভীবাজার প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
গত ১৬ ফেব্রুয়ারি সোমবার পবিত্র শিবচতুর্দশী ও অমাবস্যা তিথি উপলক্ষে শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাট কালীবাড়িতে ব্যাপক ভক্তসমাগম ঘটে। সকাল থেকে পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় মুখর ছিল মন্দির প্রাঙ্গণ। পুণ্যার্থীদের উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।এ উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে কিডনি রোগে আক্রান্ত শ্রী সুভাষ কুর্মীকে ২১,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেন কানাডার Toronto প্রবাসী সর্বশ্রী মিহির রায়, আশিষ পাল, মৈনাক সেন, সুকমল রায় ও ঝুটন তরফদার। এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় করেন কানাডা প্রবাসী শ্রী খোকা পাল।শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাট কালীবাড়ি এবং সুভাষ কুর্মীর পক্ষ থেকে সকল সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাট কালীবাড়ির নবনির্বাচিত পরিষদ এবং বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স (বিএমআরএ)-এর পক্ষ থেকেও সুভাষ কুর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানবিক সহায়তার এ উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। জয় হোক মানবতার।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news