প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদা না দেওয়ায় হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
||
ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় চাঁদা না দেওয়ায় রাজিব কুমার দাশ নামে এক হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে দোকানের বিপুল পরিমাণ মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি নগদ অর্থ লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজিব কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। এর আগেও কয়েক দফায় তারা তার কাছ থেকে বিশ হাজার টাকা করে আদায় করেছে। শনিবার সকালে অভিযুক্ত সেলিম নামের এক ব্যক্তি দোকানে এসে আবারও চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেলিম ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায় এবং দোকানে ভাঙচুর ও লুটপাট করে।ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা দোকানের কর্মচারীদের মারধর করে এবং দোকানে প্রবেশে বাধা দেয়। রোজাকে সামনে রেখে দোকানে মালামাল কেনার জন্য রাখা নগদ অর্থসহ ক্যাশবক্সে থাকা প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া ভাঙচুরে দোকানের লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়েছে বলে তিনি অভিযোগ করেন।ঘটনার খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজিব কুমার দাশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news