প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের মন্দিরে হামলা, সিসিটিভিতে ধরা পড়ার পরও অভিযুক্ত মুক্ত!
||
চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ-এর একটি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টুপি পরিহিত এক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে ইট নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা চালায় বলে জানিয়েছেন মন্দির সংশ্লিষ্টরা।মন্দিরের সেবায়েতদের দাবি, ঘটনাটি আকস্মিক নয়; বরং পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি দুই হাতে ইট নিয়ে মন্দিরের দিকে এগিয়ে আসে এবং লক্ষ্য করে ইট ছুড়ে মারে। এ সময় মন্দিরে উপস্থিত ভক্ত ও স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে আটক করেন।পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। তবে অভিযোগ রয়েছে, থানায় নেওয়ার পর ওই ব্যক্তি নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে এবং ‘পাগলের অভিনয়’ করে। পরবর্তীতে পুলিশ তাকে ছেড়ে দেয় বলে জানান মন্দির কর্তৃপক্ষ।এ ঘটনায় মন্দিরের সেবায়েত ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, একটি ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি সিসিটিভি ফুটেজসহ সকল তথ্য-প্রমাণ পর্যালোচনা করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news