প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫
আজ ২৫শে ডিসেম্বর পবিত্র ‘তুলসী পূজা দিবস’: জেনে নিন মাহাত্ম্য, পূজার সময়সূচি ও মহামন্ত্র
||
আজ ২৫শে ডিসেম্বর। দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ গুরুত্ব বহন করছে। আজ পালিত হচ্ছে ‘পবিত্র তুলসী পূজা দিবস’। শাস্ত্র মতে, মা তুলসী সর্বমঙ্গলময়ী এবং ভক্তি ও পবিত্রতার প্রতীক।
সনাতন ধর্মে তুলসী কেবল একটি বৃক্ষ নন, তিনি কল্যাণ ও শান্তির জীবন্ত বিগ্রহ। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, যেখানে তুলসী গাছ থাকে, সেখানেই স্বয়ং নারায়ণের কৃপা বিরাজ করে। তুলসী দেবীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে— তাঁর দর্শনে পাপ নাশ হয়, স্পর্শে শরীর ও মন শুদ্ধ হয়, মূলে জল সেচনে যমের ভয় দূর হয় এবং রোপণে ভগবদ্ভক্তি বৃদ্ধি পায়। এমনকি, তুলসীকে প্রণাম জানালে শ্রীকৃষ্ণের চরণে অগাধ প্রেম লাভ হয়।
পূজার সময়সূচি ও নিয়মাবলি:আগামীকাল, অর্থাৎ ২৫শে ডিসেম্বর ভক্তদের শুদ্ধাচার পালনের আহ্বান জানানো হয়েছে। এই দিনে স্নান সেরে, পবিত্র বস্ত্র ধারণ করে মা তুলসীকে সুন্দরভাবে সাজিয়ে পূজা করার বিধান রয়েছে। পূজার নির্দিষ্ট সময়সূচি হলো:
সকাল: ৮টা থেকে ১০টা পর্যন্ত।
বিকাল/সন্ধ্যা: ৫টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত।
তুলসী প্রণাম মন্ত্র:পূজার সময় ভক্তদের নিম্নলিখিত মন্ত্র পাঠ করে মা তুলসীর চরণে প্রণাম জানানোর পরামর্শ দেওয়া হয়েছে:“ওঁম বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ।বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ॥”
এই বিশেষ দিনে ভক্তরা প্রার্থনা করছেন যেন প্রতিটি ঘরে শান্তি, সুস্থতা, ভক্তি ও মঙ্গল বর্ষিত হয়। ভক্তিভরে মা তুলসীর আরাধনার মধ্য দিয়ে আজকের দিনটি হয়ে উঠুক সকলের জন্য কল্যাণকর।
শুভ তুলসী পূজা দিবস!
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news