প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে সনাতনী ঐক্যের নতুন অধ্যায়, বাংলাদেশ সনাতন মহাসংঘের জেলা কমিটি ঘোষণা
নয়ন চন্দ্র শীল (নোয়াখালী প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ সনাতন মহাসংঘের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে জেলার সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শ্রীমান সুশান্ত চৌধুরী (সম্রাট) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী শান্ত সূত্রধর।এছাড়াও কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন শ্রী বিদ্যুৎ সূত্রধর এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন শ্রী শ্রাবণ চন্দ্র দাস।
নবনির্বাচিত আহ্বায়ক শ্রী সুশান্ত চৌধুরী (সম্রাট) হিন্দুস নিউজকে বলেন,“বাংলাদেশ সনাতন মহাসংঘের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে চাঁদপুর জেলার সকল সনাতনী যুবসমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে একটি শক্তিশালী সাংগঠনিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জেলার প্রতিটি ইউনিটকে সক্রিয় করা হবে।”সদস্য সচিব শ্রী শান্ত সূত্রধর বলেন,“আমাদের ওপর অর্পিত এই দায়িত্ব একটি বড় আস্থা ও সম্মানের বিষয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন নেতৃত্ব তৈরি এবং সনাতনী সমাজের অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাবো। সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।”নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সনাতন মহাসংঘ চাঁদপুর জেলায় একটি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news