প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা কমিটি আয়োজিত উন্মুক্ত গীতা প্রতিযোগিতা ২০২৬।
জয় দাশ ( রাউজান প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে শ্রীমদ্ভগবদগীতার জ্ঞান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষার প্রসারে আগামী ১৩ই মার্চ ২০২৬, শুক্রবার বাংলাদেশ গীতা পরিষদ, সীতাকুণ্ড উপজেলা কমিটি উন্মুক্ত গীতা প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রামকৃষ্ণ মিশন, গিরীশ ধর্মশালায়, সকাল ১০টায়।এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গীতার জ্ঞান বৃদ্ধি, ভারতীয় ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটানো হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো বয়স সীমা নেই, তাই এটি সকল শিক্ষার্থী ও শিক্ষাপ্রেমীর জন্য উন্মুক্ত।প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীর জন্য তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে:ক বিভাগ: ১ম থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এই বিভাগের জন্য শ্রীমদ্ভগবদগীতা ১ম অধ্যায়, সাধারণ জ্ঞান এবং প্রণাম মন্ত্রের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে।খ বিভাগ: ৪র্থ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা এই বিভাগে অংশগ্রহণ করবে। এই বিভাগে শ্রীমদ্ভগবদগীতা ১ম থেকে ৪র্থ অধ্যায়, শ্রীশ্রী চণ্ডী, মহাভারত, রামায়ণ, সাধারণ জ্ঞান এবং প্রণাম মন্ত্রের উপর ভিত্তি করে সঠিক উত্তর এবং শূন্যস্থান পূরণের মাধ্যমে মূল্যায়ন করা হবে।গ বিভাগ: ৯ম শ্রেণী থেকে সর্বোচ্চ স্তরের শিক্ষার্থীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবেন। এখানে শ্রীমদ্ভগবদগীতা ১ম থেকে ১৮শ অধ্যায়, শ্রীশ্রী চণ্ডী, মহাভারত এবং আংশিক রামায়ণের প্রশ্ন থাকবে। মূল্যায়ন হবে সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের মাধ্যমে।বাংলাদেশ গীতা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিযোগিতার সকল বিষয়ে পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত। অংশগ্রহণকারীদের অবশ্যই প্রদত্ত নির্দেশনা মেনে চলতে হবে এবং জমাকৃত সকল তথ্য সঠিক হতে হবে।ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারবেন হৈমন্তী কম্পিউটার এন্ড গিফট কর্ণার, এ.জে.বি, কলেজ রোড, সীতাকুণ্ড (মোবাইল: ০১৮৯৪-৮৫৬৫৯৭) অথবা মধুবনের পাশের গল্লি, ২য় ঘড়ির দোকান, সীতাকুণ্ড (মোবাইল: ০১৮৬৭-৩৩৬৫১০) এ। প্রতিযোগিতা সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে সঞ্জয় দেব নাথ,আহ্বায়ক ( ০১৮৭৬-৫৪২৪৫৯) এবং শিশির নাথ, সদস্য সচিব (০১৮৩৭-৯২৬৬৬৬)।বাংলাদেশ গীতা পরিষদ আশাবাদী যে, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদগীতার জ্ঞান বৃদ্ধি এবং নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news