প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬
মৌলভীবাজারে রাম নবমী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রেজিস্ট্রেশন চলছে।
শান্ত পাল (মৌলভীবাজার প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারে আগামী ২৬ মার্চ ২০২৬ ইং, সকাল ১০:৩০ ঘটিকায় এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতার আয়োজন করছে মৌলভীবাজার রাম নবমী উদযাপন পরিষদ, ২০২৬ ইং।আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং ধর্মীয় ও নৈতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে—🔸 ক বিভাগ (১ম থেকে ৪র্থ শ্রেণি)বিষয়: মন্দির🔸 খ বিভাগ (৫ম থেকে ৮ম শ্রেণি)বিষয়: হনুমান🔸 গ বিভাগ (৯ম থেকে দ্বাদশ শ্রেণি)বিষয়: প্রভু শ্রী রাম চন্দ্রআয়োজক কমিটি সকল আগ্রহী শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৬১০-৬৪৮৬৮৩।ধর্মীয় আবহে আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও ভক্তিভাব জাগ্রত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news