প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে সরকারের চিঠি
||
জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।প্রণয় ভার্মা বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রণালয় চিঠি দিয়েছে। এই চিঠি ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।’ভারতীয় হাইকমিশনার জানান, পাইপলাইনে ভারত থেকে প্রতি মাসে ১৫ হাজার টন ডিজেল আসা শুরু হয়েছে। এটি দীর্ঘমেয়াদি করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news