প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
ভোলায় নীল সন্ন্যাসীদের নতুন সংগঠন “শৈব সংঘ” – নিয়মতান্ত্রিক ব্রত পালনের উদ্যোগ
চিরনজিত চন্দ্র বাইন(ভোলা জেলা প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
ভোলা জেলায় নীল সন্ন্যাসী দলগুলোর প্রতিনিধিদের উদ্যোগে নতুন সংগঠন “শৈব সংঘ”-এর শুভ সূচনা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে নীল সন্ন্যাস ব্রতকে আরও শৃঙ্খলাবদ্ধ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় সনাতনী সমাজে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।জানা যায়, এ বছর থেকে ভোলা জেলার সকল নীল সন্ন্যাস দল নির্দিষ্ট কিছু নিয়ম মেনে সন্ন্যাস ব্রত পালন করবেন। পাশাপাশি সংগঠনের মাধ্যমে প্রভু মহাদেবের মহিমা প্রচার ও প্রসারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভোলা হিন্দু যুব সংঘ-এর পক্ষ থেকে নতুন সংগঠন “শৈব সংঘ”-এর সকল প্রতিনিধিদের প্রতি শুভকামনা ও স্বশ্রদ্ধ প্রণাম জানানো হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে নীল সন্ন্যাস ব্রতের আধ্যাত্মিক মর্যাদা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা বৃদ্ধি
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news