প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
রাঙ্গুনিয়ায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে তিন দিনব্যাপী মহোৎসব
সৌরভ সাহা (রাঙ্গুনিয়া প্রতিনিধি ), স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সাবেক নাথপাড়ায় পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসবের আয়োজন করা হয়েছে। দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়া নাথপাড়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ-২০২৬ এর উদ্যোগে আগামী ২২ থেকে ২৪ মার্চ পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হবে।আয়োজক সূত্রে জানা যায়, বসন্তকালীন এই মহোৎসবে মহানামযজ্ঞ, কীর্তন, গীতা পাঠ, ধর্মীয় সঙ্গীত এবং নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তদের এক মহামিলনের পরিবেশ সৃষ্টি হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।২২ মার্চ রবিবার ভোরে প্রাতঃকালীন বিনতী প্রার্থনা ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে। সকাল ৯টায় বন্দে পুরুষোত্তম ধ্বনি, উলুধ্বনি ও পুষ্প নিবেদনের মাধ্যমে দীক্ষা প্রদান অনুষ্ঠিত হবে। এরপর পূজা ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবেন ছোটন কান্তি দেবনাথ।বিকেলে ধর্মীয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে। এতে পরিচালনায় থাকবেন গীতা শিক্ষক শ্রী কৌশিক সাহা ও শ্রী কনক চক্রবর্ত্তী। অংশগ্রহণ করবেন তুশি নাথ, প্রীতি নাথ, পূজা নাথসহ স্থানীয় ছাত্র-ছাত্রীরা।সন্ধ্যায় সমবেত প্রার্থনা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হবে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন শ্রীযুক্ত বাবু সমর কান্তি দে, সহ প্রতি ঋত্বিক এবং শ্রীযুক্ত বাবু ননী গোপাল দেবনাথ, স্বত্তাধিকারী, শ্রীরাম সংঘ সম্প্রদায়, চট্টগ্রাম। পরে মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। অধিবাস কীর্তন পরিবেশন করবেন শ্রী স্বপন দে, শ্রী কৃষ্ণ উদয়ন সম্প্রদায়, শান্তিনিকেতন। দিনশেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
২৩ মার্চ সোমবার ব্রহ্মমুহূর্তে মহানামযজ্ঞের শুভারম্ভের মাধ্যমে অহোরাত্র নামসংকীর্তন শুরু হবে। দিনব্যাপী পূজা, পুষ্পাঞ্জলি, দীক্ষা প্রদান ও ভোগ নিবেদনসহ বিভিন্ন ধর্মীয় আচার পালিত হবে। নির্ধারিত সময়ে ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হবে।এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তদের অংশগ্রহণে নামামৃত অভিষেক অনুষ্ঠিত হবে। নামসুধা পরিবেশনে: শ্রীশ্রী দয়াল ঠাকুর সম্প্রদায় (হাটহাজারী), শ্রীশ্রী জগন্নাথ সম্প্রদায় (পটিয়া), শ্রীশ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (যশোর), শ্রীশ্রী প্রভু প্রাণ কৃষ্ণ সম্প্রদায় (ঢাকা)
২৪ মার্চ মঙ্গলবার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ধর্মীয় মহোৎসবের সমাপ্তি ঘটবে।আয়োজক পরিষদের সভাপতি টিংকু দেবনাথ, সাধারণ সম্পাদক শংকর দেবনাথ ও অর্থ-সম্পাদক সুবল কান্তি দেবনাথ সকল ভক্ত-অনুরাগীদের স্বপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।অনুষ্ঠানটি সফল করতে রাঙ্গুনিয়া মডেল থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা প্রদান করছে। পাশাপাশি মন্দিরের নির্মাণ কাজ চলমান থাকায় ভক্তদের নিকট উদারভাবে দান করার আহ্বান জানানো হয়েছে।দক্ষিণ সাবেক নাথপাড়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম,০১৮৩৬-২৫৩৯৮০৯
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news