প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
ফেনীর দাগনভূঞার তালতলীতে অনুষ্ঠিত হলো আটপ্রহরব্যাপী মহানামযজ্ঞ
জয়ন্ত মজুমদার (কোম্পানিগজ্ঞ প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
বিশ্বশান্তি ও মানব কল্যাণের ব্রত নিয়ে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তালতলীর দাসবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ৮প্রহর ব্যাপী সার্বজনীন শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও মহোৎসব। বৃহত্তর নোয়াখালীর ও ফেনীর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় অনুষ্ঠানটি শ্রী শ্রী তারকনাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।মন্দির কর্তৃপক্ষ জানান, উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ সেজেছে নতুন সাজে। ইতিমধ্যেই দূর-দূরান্ত থেকে ভক্তরা সমবেত হতে শুরু করেছেন। 'হরে কৃষ্ণ' মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। আয়োজকদের পক্ষ থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে নামসুধা শ্রবণ এবং মহাপ্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে ভক্তরা যাতে হরির নাম শ্রবণ করে এবং উক্ত অনুষ্ঠানকে যেন উৎসব মুখর করে রাখে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news