প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
তিলক দেখে সবজি বিক্রিতে অস্বীকার, মা-মেয়েকে চড় মেরে তাড়ালো বিধর্মী দোকানদার
||
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার বেতবেড়িয়া বাজারে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, একটি স্থানীয় সবজি বিক্রেতা ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক মুসলিম সবজি বিক্রেতা হিন্দু মা ও মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি ও শারীরিক হেনস্থা করেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে সূত্রে জানা গেছে, মা-মেয়ে একটি আশ্রম থেকে ফেরার পথে বেতবেড়িয়া বাজারে সবজি কিনতে গিয়েছিলেন। জানা যায়, ঐ মুসলিম বিক্রেতা প্রথমে মায়ের কপালে তিলক থাকায় সবজি বিক্রি করতে অস্বীকার করেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।দুই হিন্দু মহিলাকে প্রকাশ্যে দুর্ব্যবহার, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং বেধড়ক মারধর করা হয়। এসময় ভুক্তভোগী নারী আহত হন এবং তার হাত ও তার মেয়ের মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। তারা জানান ঐ বিক্রেতা তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তার মেয়েকে চড় মারেন। তারা প্রতিবাদ করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। স্থানীয় হিন্দু সম্প্রদায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের যথাযথ পদক্ষেপের দাবি তুলছেন।সূত্র : A News Bangla
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news