প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
শ্রী রামনবমী মহোৎসব উপলক্ষে মৌলভীবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন
শান্ত পাল (মৌলভীবাজার প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারে শ্রী রামনবমী মহোৎসব উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। মানবসেবার মহান উদ্দেশ্যে আয়োজিত এই ক্যাম্পে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।আগামী ২৭ মার্চ ২০২৬, শুক্রবারশ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, সৈয়ারপুর, মৌলভীবাজারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।ধর্মীয় এই পবিত্র আয়োজনকে ঘিরে সকলকে উপস্থিত থেকে মানবসেবার এই মহতী উদ্যোগকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে লাইফ লাইন ডায়াগনস্টিক এন্ড কার্ডিয়াক হসপিটাল।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news