প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
হিন্দু কৃষককে গুলি করে হত্যা করার হুমকি দেয়া গরু চোরকে গ্রেফতার করছে পুলিশ
||
নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরির অভিযোগে মো. রফিকুল বিশ্বাস (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মো. রফিকুল বিশ্বাস উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে গরু চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপুটি গ্রামের গোপাল দত্ত নামের এক এক হিন্দু কমষকের বাড়ির গোয়ালঘরে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একদল চোর মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে গোয়ালঘরে প্রবেশ করে গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ সতর্ক হয়ে ওঠেন। গোপালের বাড়ির চিৎকার শুনে গ্রামের এক ব্যক্তি মসজিদের মাইকে ঘোষণা দিলে দ্রুত গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গ্রামবাসী চোরচক্রকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একটি গরু উদ্ধার করা সম্ভব হয় বলে জানা গেছে। গোয়ালঘরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে গরু নিয়ে পালানোর চেষ্টা করছে। এসময় বিষয়টি টের পেয়ে, বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি করলে চোরচক্রের সদস্যরা তাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং গুলি করে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ উঠেছে।এ ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমানের তত্ত্বাবধানে এবং এসআই (নি.) মো. তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সারুলিয়া গ্রাম থেকে মো. রফিকুল বিশ্বাসকে আটক করে পুলিশ।লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রফিকুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি চুরির মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news