প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
পরে আছে মৃত দেহ নেই স্বজনের খোঁজ চাই স্বজনের সন্ধান
অপু চন্দ্র দে (খাগড়াছড়ি প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
খাগড়াছড়ি সদর হাসপাতালে আনুমানিক ৮৫বছরের এক বয়ষ্ক লোকের মরদেহ পড়ে আছে বলে দ্বায়িত্ব পালনরত ডাক্তারের মারফতে জানা গেছে।এখানে নাম নিয়েও বিভ্রান্ত রয়েছে। পাইচেন্দা ত্রিপুরা, পিতা: নাতাবাই ত্রিপুরা। নামগুলো দেখে আবার মারমা মারমাও লাগছে। চেহারাও মারমাদের মত। যেহেতু নামের শেষে ত্রিপুরা আছে, তাই সংশ্লিষ্ট এলাকার কোন পরিচিত থাকলে তাঁর আত্মীয় স্বজনদের খবর দিয়ে আগামী কালের মধ্যে লাশটি শনাক্ত করে নিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আগামীকালের মধ্যে লাশটি শনাক্ত করা না গেলে বেওয়ারিশ পরিচয়ে দাফন করা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।উল্লেখযোগ্য যে গত ৩/৩/২৬ জনৈক বাঙালি আব্দুল খায়ের এই লোকটিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করে চলে যায়। মৃত্যুর অধ্যাবধি কোন ব্যক্তি আর লোকটিকে খোঁজ নিতে আসেনি। এই অবস্থায় জ্ঞান ফিরলে লোকটির পরিচয় জিজ্ঞেস করা হলে তাঁর পরিচয় পাইচেন্দা ত্রিপুরা, পিতা: নাতাবাই ত্রিপুরা, সাং: থলি/মুড়া, মহালছড়ি বলে জানায়।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news