প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
সনাতন ধর্মের জয়যাত্রা: শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথিতে সন্ন্যাস দীক্ষা নিচ্ছেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী
||
অগণিত ভক্তের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্ন্যাসধর্মে দীক্ষিত হতে চলেছেন ইসকন বাংলাদেশের অভিভাবক ও বর্তমান সাধারণ সম্পাদক শ্রীমান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। আগামী ২৭ শে মার্চ শ্রীরামচন্দ্রের পবিত্র আবির্ভাব তিথি তথা রামনবমীর পুণ্যলগ্নে শ্রীধাম মায়াপুরে এক আড়ম্বরপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই বৈরাগ্যধর্ম গ্রহণ করবেন। শ্রীমন মহাপ্রভুর অপ্রাকৃত লীলাভূমি মায়াপুরে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুই বাংলার বৈষ্ণব সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।শ্রীমান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী দীর্ঘকাল ধরে বাংলাদেশে সনাতন ধর্ম ও কৃষ্ণভাবনামৃত প্রচারের ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর বিনম্র স্বভাব, পাণ্ডিত্য এবং ত্যাগের আদর্শ অগণিত মানুষকে ভক্তিপথের দিশা দেখিয়েছে। বিশেষ করে বাংলাদেশে হিন্দু সমাজের ঐক্য রক্ষা এবং বৈদিক কৃষ্টির প্রসারে তাঁর অগ্রণী ভূমিকা সর্বজনবিদিত। শাস্ত্রীয় বিধি মোতাবেক রামনবমীর মতো এক মহিমান্বিত দিনে সন্ন্যাস গ্রহণের এই সিদ্ধান্ত তাঁর দীর্ঘকালীন আধ্যাত্মিক সাধনারই এক অনন্য সোপান বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ
ইসকন সূত্রে জানা গেছে, এই বিশেষ সন্ন্যাস দীক্ষা অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবীণ সন্ন্যাসীবৃন্দ এবং ইসকনের উচ্চপদস্থ মহারাজগণ উপস্থিত থাকবেন। রামনবমীর শুভক্ষণে পবিত্র যজ্ঞ ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে তিনি ব্রহ্মচারী আশ্রম থেকে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি নতুন নামে ভূষিত হবেন এবং হিন্দুধর্মের শাশ্বত বাণী প্রচারে বিশ্বব্যাপী আরও বৃহৎ পরিসরে আত্মনিয়োগ করবেন। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই বাংলাদেশের প্রতিটি ইসকন মন্দির ও ভক্তদের মাঝে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে, যা সনাতন ধর্মের জয়যাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে ভক্তকূল আশাবাদী।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news