প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
মাদারীপুরে লিচু বাগান থেকে এক হিন্দু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
সাগর কর্মকার (মাদারীপুর শিবচর প্রতিনিধি।), স্টাফ রিপোর্টার ||
মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি লিচু বাগান থেকে অজিত বিশ্বাস (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা যায়, উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বাসিন্দা নিতাই বিশ্বাসের ছেলে অজিত বিশ্বাস সোমবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি লিচু বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, অজিত বিশ্বাস কিছুদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।রাজৈর থানার এক কর্মকর্তা জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারে চলছে আহাজারি।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news