প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬
মৌলভীবাজারে দেবীপুর দেবালয়ে শতভুজা শ্রীশ্রী বাসন্তী দেবীর ২০তম বার্ষিক পূজা পালনের প্রস্তুতি
শান্ত পাল (মৌলভীবাজার প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেবীপুরে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে শতভুজা শ্রীশ্রী বাসন্তী দেবীর ২০তম বার্ষিক পূজা। দেবীপুর সর্বজনীন দেবালয়ের উদ্যোগে আয়োজিত এ পূজাকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী দেবীর পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। শতভুজা বাসন্তী দেবীর এই বিশেষ রূপ দর্শনের জন্য দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী সমবেত হবেন বলে আশা করছেন আয়োজকরা।উৎসব কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় এই মিলনমেলায় অংশগ্রহণ করার জন্য সবিনয় আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news