প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
খাগড়াছড়ি রাধাঁ মাধব মন্দির এর চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে এক মুসলিম যুবক আটক
অপু চন্দ্র দে (খাগড়াছড়ি প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
২৫ মার্চ বুধবার সদর থানা পুলিশের অভিযানে মন্দির চুরির ঘটনায় আসামীকে আটক করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ভোর ০৬.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা ০১জন চোর খাগড়াছড়ি সদর থানাধীন পৌর ০৩নং ওয়ার্ডস্থ গোলাবাড়ী “কৈবল্য পীঠ শ্রী শ্রী রাধামাধব মন্দির এর জানালা ভেঙ্গে প্রবেশ করে মন্দিরের ভিতরে থাকা পিতলের রাধাকৃষ্ণের গৌরনিতাই এবং বিভিন্ন সাইজের গোপালের সর্বমোট ১১টি বিগ্রহ(মূর্তি), বিগ্রহের (মূর্তির) গলায় থাকা স্বর্নের কানের দুল, ও ০১টি স্বর্নের চেইন এবং দানবাক্সের মধ্যে থাকা টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে মন্দিরের ভিতরে থাকা সিসি টিভি ফুটেজ এ দেখা যায় যে, ইং-১২/০২/২৬ তারিখ রাত্র ০৩.১১ ঘটিকার সময় অজ্ঞাতনামা ০১ জন চোর মন্দিরে প্রবেশ করে মন্দিরের বিভিন্ন সামগ্রী চুরি করে। পরবর্তীতে সদর থানা পুলিশের টিম সিসি টিভি ফুটেজ গভীরভাবে পর্যালোচনায় প্রাথমিকভাবে দেখা যায় যে, বর্নিত চোরের (বয়স অনুমান ২৪ বছর হবে) উচ্চতা অনুমান ০৫ ফুট ০৪ ইঞ্চি, মাথার সামনের চুল বেশী, তার ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল ও দ্বিতীয় আঙ্গুলের মাঝখানে জন্মগতভাবে ফাঁকা পরিলক্ষিত হচ্ছে। তখন মন্দির কমিটির লোকজন সহ বিভিন্ন পদ্ধতিতে মন্দির চুরির ঘটনায় মোঃ রাসেল প্রঃ বাবু(২৪), পিতা-মোঃ কামাল হোসেন, মাতা-মোসাঃ লাকি @ পারুল, স্থায়ী সাং-ওমরপুর, লতিবান ইউপি, থানা-পানছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা, বর্তমান সাং-দক্ষিন গঞ্জপাড়া, ০২নং ওয়ার্ড, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে সনাক্ত করা হয় এবং তাকে আটক করা হয়। আটককৃত আসামীর ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল ও দ্বিতীয় আঙ্গুলের মাঝখানে জন্মগতভাবে ফাঁকা দেখে আসামীকে সনাক্ত করা হয়। এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ,এফআইআর নং-১০, তারিখ- ২৫ মার্চ, ২০২৬; জি আর নং-৩২, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। খাগড়াছড়ি সদর থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news