প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
ভোলায় ঐতিহ্যবাহী শ্মশান কালী মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল
চিরনজিত চন্দ্র বাইন(ভোলা জেলা প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
ভোলা জেলার ঐতিহ্যবাহী শ্মশান কালী মাতার বাৎসরিক পূজা আগামী ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ইংরেজি ৭ই এপ্রিল ২০২৬, রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।জেলার চরনোয়াবাদ এলাকার শ্মশান কালী মাতার মন্দির প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।উক্ত পূজা উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। মায়ের আশীর্বাদ লাভের আশায় ভক্তরা পূজা, অর্চনা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন।আয়োজকরা সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে পূজায় উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news