প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
রামুতে রামকোট মেলায় গিয়ে ৩ বছরের সন্তানসহ নিখোঁজ হিন্দু গৃহবধূ শ্রাবন্তী শর্মা
||
কক্সবাজারের রামু উপজেলায় তিন বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণী। নিখোঁজ তরুণীর নাম শ্রাবন্তী শর্মা (১৮)। তিনি রামুর রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম তরুন দে এবং স্বামীর নাম মিটন শর্মা।পরিবারের তথ্য অনুযায়ী, গত ২৩ মার্চ শ্রাবন্তী শর্মা রামকোট শিবদর্শন ও মহা রামনবমীর মেলায় যাওয়ার কথা বলে নিজের তিন বছর বয়সী ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে মা ও সন্তানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে এবং দ্রুত তাদের খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছে।যদি কেউ মা ও সন্তানের কোনো তথ্য বা সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে: ০১৬০৯৪২৪৬১২
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news