প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
মাদারীপুরে আনন্দঘন পরিবেশে রাম নবমী পূজা উদযাপন।
সাগর কর্মকার (মাদারীপুর শিবচর প্রতিনিধি।), স্টাফ রিপোর্টার ||
মাদারীপুরে আনন্দঘন পরিবেশে রাম নবমী পূজা উদযাপন।মাদারীপুর শিবচর প্রতিনিধি।সাগর কর্মকার।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব রাম নবমী। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাণ বাজার এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।পূজা উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল নামে। ভক্তরা ভগবান শ্রীরামের আশীর্বাদ লাভের আশায় পূজা-অর্চনা, প্রার্থনা ও আরতিতে অংশগ্রহণ করেন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এ দিনের প্রধান আনুষ্ঠানিকতা।আয়োজকরা জানান, ভগবান শ্রীরামের জন্মতিথি স্মরণে প্রতি বছরই এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের ধর্মীয় উৎসব সমাজে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের মধ্য দিয়ে এলাকাজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news