প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে তীর্থস্নানে গিয়ে নিখোঁজ ১০ বছরের শিশু অপর্ণা সূত্রধর
||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ ঘাটে তীর্থ স্নান করতে গিয়ে অপর্ণা সূত্রধর (১০) নামে এক হিন্দু শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ অপর্ণা সূত্রধর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজ পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পরিবার সূত্রে জানা যায়, তীর্থ স্নান উপলক্ষে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে গোকর্ণ ঘাটে যায় অপর্ণা। ঘাটে ভিড় ও ব্যস্ততার মধ্যেই একপর্যায়ে সবার অগোচরে সে স্নানের জন্য জলে নামে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও অপর্ণা আর জল থেকে উপরে না উঠলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়।পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পাশাপাশি স্থানীয় ডুবুরি দলও অনুসন্ধানে যোগ দেয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় টানা পাঁচ ঘণ্টা ধরে নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও বিকেলের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধান মেলেনি।ঘটনার পর থেকেই গোকর্ণ ঘাট এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপর্ণার পরিবারের সদস্যরা ঘটনাস্থলেই অবস্থান করছেন এবং তাদের আহাজারিতে উপস্থিত মানুষের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছে। স্থানীয় ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষও শিশুটির দ্রুত সন্ধান কামনা করে উদ্বেগ প্রকাশ করেছেন।এদিকে, পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মানবিক সহায়তা ও সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি নিখোঁজ শিশু অপর্ণা সূত্রধরের সন্ধান পেয়ে থাকেন বা তার বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে ০১৭৮২৮৭০৬০৭ নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news