প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
তেহরানের তোপ, টার্গেট ইসরায়েল: ক্ষেপণাস্ত্রে লেখা ‘থ্যাঙ্ক ইউ ইন্ডিয়া’
||
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা করেছে ইরান। ইহুদি রাষ্ট্র ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তেহরান, তবে এই মারণাস্ত্রগুলোর গায়ে জড়িয়ে আছে বন্ধুত্বের গভীর বার্তা। শনিবার সকালে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ছোঁড়া ৮৩তম ক্ষেপণাস্ত্র বহরের গায়ে স্পষ্টভাবে লেখা ছিল— ‘থ্যাঙ্ক ইউ পিপল অব ইন্ডিয়া’ বা ‘ধন্যবাদ ভারতের জনগণ’। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এবং মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল থেকে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, নীল রঙের কালিতে ভারতের প্রতি এই বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।তেহরান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবলমাত্র ভারত নয়, বরং জার্মানি, স্পেন এবং পাকিস্তানের জনগণের প্রতিও তারা একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ক্ষেপণাস্ত্রের গায়ে এসব দেশের নাম লিখে বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য হলো, যেসব রাষ্ট্রের সাধারণ নাগরিকরা বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে এবং সহানুভূতি প্রদর্শন করেছে, তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করা।শনিবারের এই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের আশদোদ শহরের জ্বালানি তেলের ডিপো এবং মোদিন শহরের স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোতে সফল আঘাত হানা হয়েছে। এছাড়া ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিলিটারি ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টারকেও লক্ষ্যবস্তু করেছে ইরানি বাহিনী।বর্তমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র ত্রিমুখী সংঘাতের আবহে ভারত সরাসরি ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। যুদ্ধের প্রতিকূল পরিস্থিতিতে ইরানকে নিয়মিত খাবার, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠিয়ে সহায়তা করছে ভারত সরকার ও সেদেশের জনগণ। বিশেষ করে ভারতের জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ইরানের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য গণচাঁদা সংগ্রহ করে তেহরানের দূতাবাসে জমা দিয়েছেন। মানবিকতার এক অনন্য নজীর গড়ে সেখানকার অনেক নারী তাদের প্রিয় স্বর্ণালঙ্কার পর্যন্ত ইরানের সহায়তায় বিলিয়ে দিয়েছেন।ভারতীয় জনগণের এই অকুতোভয় ভালোবাসা ও নিঃস্বার্থ সাহায্যকে অত্যন্ত সম্মানের সঙ্গে গ্রহণ করেছে নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস। এক আনুষ্ঠানিক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয়দের এই আন্তরিকতা ও ভাতৃত্ববোধের কথা ইরান চিরকাল স্মরণে রাখবে। রণক্ষেত্রের উত্তাপের মাঝেও ভারত ও ইরানের এই আত্মিক বন্ধন এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news