প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
মৌলভীবাজারে ৩য় বারের মতো শ্রী রাম নবমী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন
শান্ত পাল (মৌলভীবাজার প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৩য় বারের মতো শ্রী রাম নবমী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে পূজা-অর্চনা, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি মৌলভীবাজারের লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভক্তদের মধ্যে আনন্দ ও ভক্তির আবহ বিরাজ করে।অনুষ্ঠানের সভাপতি রাজীব কৌরি এবং সাধারণ সম্পাদক দিপলু পাল সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সবার সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news