প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
মন্দিরে জুতো পরে প্রি-ওয়েডিং শুট, গণধোলাই খেলেন ফটোগ্রাফাররা
||
সনাতন ধর্মের পবিত্রতা ও মন্দিরের শুচিতা রক্ষায় আপসহীন সাধারণ মানুষ। সম্প্রতি কর্ণাটকের হাসান জেলার সাকলেশপুর তালুকে মন্দিরের গর্ভগৃহে জুতো পরে প্রবেশের অভিযোগে একদল ফটোগ্রাফার ও হবু দম্পতির ওপর ব্যাপক জনরোষের ঘটনা ঘটেছে। প্রথা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই শুটের সাথে যুক্ত ফটোগ্রাফাররা।প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাকলেশপুর তালুক সবুজে ঢাকা এক অপরূপ অঞ্চল হওয়ার কারণে বর্তমানে সেখানে হবু দম্পতিদের ভিড় লেগেই থাকে। এই প্রাকৃতিক সৌন্দর্যকে ফ্রেমবন্দি করতে গিয়ে অনেক সময় আধুনিকতার নামে সীমা লঙ্ঘন করার অভিযোগ উঠছে। জানা গেছে, প্রি-ওয়েডিং শুটের নেশায় মত্ত হয়ে এক হবু দম্পতি ও তাদের ফটোগ্রাফাররা মন্দিরের পবিত্রতা ভুলে জুতো পায়েই মন্দির চত্বরে ঢুকে পড়েন। এই দৃশ্য দেখা মাত্রই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন এবং ধর্মের অবমাননার প্রতিবাদ জানান।উত্তেজিত জনতার হাত থেকে রেহাই পায়নি শুট করতে আসা ওই দল। অভিযোগ উঠেছে, পবিত্র মন্দির প্রাঙ্গণে সনাতন সংস্কৃতির অবমাননা সহ্য করতে না পেরে স্থানীয়রা ওই ফটোগ্রাফারদের ওপর চড়াও হন। এই সংঘর্ষে ফটোগ্রাফাররা গুরুতর আহত হন এবং তাদের ক্যামেরা সহ মূল্যবান সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে এই ঘটনার পর হাসান জেলা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে স্থানীয় হিন্দুদের দাবি, শিল্পের নামে বা আধুনিকতার দোহাই দিয়ে দেবালয়ের শুচিতা নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। মন্দিরের বিধি-নিষেধ না মেনে জুতো পরে প্রবেশের মাধ্যমে হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত দেওয়া হয়েছে বলেই এই জনরোষের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news