প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
কাহারোলে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা(দিনাজপুর প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, কাহারোল উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের নৃশংস ও পৈশাচিক হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় কাহারোলের সিনেমা হল মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কাহারোল উপজেলা শাখার সভাপতি শ্রী দিলীপ কুমার রায়।সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ধর্ম অবমাননার অভিযোগ ব্যবহার করে সংখ্যালঘুদের ওপর সহিংসতা চালানো একটি মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের শাস্তির পাশাপাশি সামাজিক সচেতনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি বলে তারা মত প্রকাশ করেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news