প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
শ্রদ্ধায় ভরা মন, ভক্তিতে ভাসে প্রাণ, ফেনীতে জাগ্রত আজ পঞ্চমুখী হনুমান।
প্রীতম চন্দ্র পাল (ফেনী জেলা প্রতিনিধি ), স্টাফ রিপোর্টার ||
শ্রদ্ধায় ভরা মন, ভক্তিতে ভাসে প্রাণ,ফেনীতে জাগ্রত আজ পঞ্চমুখী হনুমান।শ্রদ্ধায় ভরা মন, ভক্তিতে ভাসে প্রাণ,ফেনীতে জাগ্রত আজ পঞ্চমুখী হনুমান।ফেনী শহরের শ্রী শ্রী জয় কালী বাড়ি প্রাঙ্গণে মহা আড়ম্বরে উদযাপিত হয়েছে পঞ্চমুখী হনুমান পূজা। আলোকসজ্জা ও শৈল্পিক সাজে সজ্জিত মন্দিরে স্থাপন করা হয় দৃষ্টিনন্দন পঞ্চমুখী হনুমানের মূর্তি, যা ভক্তদের মধ্যে সৃষ্টি করেছে গভীর আধ্যাত্মিক আবহ।এই বিশেষ পূজার প্রথম দিন অনুষ্ঠিত হয় অধিবাস, আর দ্বিতীয় দিন ছিল মূল পূজা। সকাল থেকেই ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে—নারী, পুরুষ, শিশু সকলেই অংশ নেন প্রার্থনা ও দর্শনে।মূর্তিটির বিশেষত্ব হলো পাঁচটি মুখ—যা শক্তি, সুরক্ষা ও ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত। সুসজ্জিত অলংকার, দীপ্তিময় মুকুট এবং আলো-ছায়ার মেলবন্ধনে মূর্তিটি যেন জীবন্ত হয়ে উঠেছে, যা উপস্থিত সবার নজর কাড়ে।দুপুর বেলায় ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। আয়োজকরা জানান, “আমরা ফেনীবাসীকে একটি সেরা পূজা উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবাই আমাদের এই আয়োজনে খুশি হয়েছেন।”স্থানীয়দের মতে, এমন আয়োজন শুধু ধর্মীয় অনুভূতিই নয়, বরং সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।এর আগে কখনোই এমন পঞ্চমুখী হনুমানের পূজা হতে দেখেনি ফেনী।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news