প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
সিলেটে গণেশ পূজা ২০২৬ উপলক্ষে নিমন্ত্রণ ও প্রস্তুতি
শান্ত পাল (মৌলভীবাজার প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় আসন্ন গণেশ পূজা ২০২৬ উপলক্ষে ব্যাপক আয়োজন গ্রহণ করেছে “বিঘ্নেশ্বর সংঘ”। শ্রী শ্রী গণেশ পূজাকে কেন্দ্র করে আয়োজকরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছেন।বিঘ্নেশ্বর সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পবিত্র উৎসব উপলক্ষে সিলেটসহ আশপাশ এলাকার সকল ভক্তবৃন্দকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক নিমন্ত্রণ জানানো হচ্ছে। আয়োজকদের মতে, ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণেই অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সার্থক হয়ে উঠবে।পূজার দিন ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সংগীত ও পূজা অর্চনার আয়োজন থাকবে বলে জানা গেছে। ইতোমধ্যে পূজামণ্ডপ সাজসজ্জা ও সার্বিক প্রস্তুতির কাজও জোরদার করা হয়েছে।আয়োজক কমিটি সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করে জানান, “আপনাদের উপস্থিতিই আমাদের এই পবিত্র আয়োজনকে আরও আনন্দময় ও সুন্দর করে তুলবে।”স্থান: মির্জাজাঙ্গাল, সিলেটনিমন্ত্রণক্রমে: বিঘ্নেশ্বর পরিবার
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news