প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
ঐতিহ্যবাহী কালাচাঁন-গোরাচাঁন পূজার সূচনা, স্নানের মধ্য দিয়ে শুরু ৭ দিনের আচার।
সাগর কর্মকার (মাদারীপুর শিবচর প্রতিনিধি।), স্টাফ রিপোর্টার ||
মাদারীপুর শিবচর (ঠাকুরবাজারে) ঐতিহ্যবাহী কালাচাঁন-গোরাচাঁন পূজার শুভ সূচনা হয়েছে পবিত্র স্নান অনুষ্ঠানের মধ্য দিয়ে।বিকালে পাঁচ্চর নদীতে স্নান ও কালিমন্দিরে পূজা হয় এসময় ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে ৭ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। প্রথম দিন স্নান ও মঙ্গলাচরণের মাধ্যমে শুরু হয়ে প্রতিদিনই চলবে পূজা-অর্চনা,ও প্রসাদ বিতরণ। আয়োজকরা জানান, দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের অংশগ্রহণে এবারের পূজাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে।স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, এই পূজা ৫০০ বছরের ঐতিহ্য বহন করে আসছে এবং এলাকার ধর্মপ্রাণ মানুষের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। পূজার মাধ্যমে সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হচ্ছে।পূজা উপলক্ষে মন্দির এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক সহযোগিতায় রয়েছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, আগামী সাতদিন ধরে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পূজার কার্যক্রম সম্পন্ন হবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news