প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
চেম্বারে এসে ‘জয় শ্রীরাম’ বললেই ডাক্তারের ‘ফিস’-এ ৫০০ টাকা ছাড়
দীপঙ্কর রায় (লালমনিরহাট প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আবহে এক চিকিৎসকের অভিনব উদ্যোগ ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বালিগঞ্জ এলাকার এক ক্লিনিকে চিকিৎসক পি কে হাজরা ঘোষণা করেছেন, তাঁর চেম্বারে এসে কেউ ‘জয় শ্রীরাম’ বললে কনসাল্টেশন ফিতে ৫০০ টাকা ছাড় দেওয়া হবে।জানা গেছে, ওই ক্লিনিকে সাধারণত ভিজিট ফি ১৫০০ টাকা। তবে নির্দিষ্ট স্লোগান উচ্চারণ করলে বা প্রচার সংক্রান্ত পোস্টারের ছবি দেখালেই এই ছাড় মিলবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।এই প্রসঙ্গে চিকিৎসক পি কে হাজরা জানান, তাঁর মতে ‘জয় শ্রীরাম’ একটি রাজনৈতিক স্লোগান এবং তিনি ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টি-র সমর্থক। পাশাপাশি নরেন্দ্র মোদী-র প্রতিও তাঁর আস্থা রয়েছে। তিনি বলেন, চিকিৎসক হওয়ার পাশাপাশি নিজের রাজনৈতিক মত প্রকাশের অধিকার তাঁর আছে এবং সাধারণ মানুষকে সাহায্য করার উদ্দেশ্যেই এই উদ্যোগ।তবে এই ঘটনাকে কেন্দ্র করে নানা মহলে সমালোচনাও শুরু হয়েছে। চিকিৎসা পরিষেবার সঙ্গে রাজনৈতিক স্লোগান যুক্ত করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও চিকিৎসকের দাবি, এই বিষয়ে তাঁকে কোনও আনুষ্ঠানিক নোটিস পাঠানো হয়নি এবং তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news