প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
বাল্যবন্ধুর মৃত্যুতে শোকাহত জি এম কাদের, ছুটে গেলেন শোকসন্তপ্ত পরিবারের কাছে
||
বাল্যবন্ধু রাম বাবু কৃষ্ণ সোয়ানী–এর মৃত্যুর সংবাদ শুনে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রংপুরে প্রয়াত বন্ধুর বাসভবনে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়াত বন্ধুর স্মৃতিচারণ করেন।জি এম কাদের এ সময় বলেন, “রাম বাবু কৃষ্ণ সোয়ানী শুধু একজন বন্ধু নন, তিনি আমার শৈশবের একজন অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত।” তিনি তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মোঃ আজমল হোসেন লেবুজাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাককেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেনকুড়িগ্রাম-২৭ উলিপুর-৩ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সোবহাননেতৃবৃন্দ প্রয়াত রাম বাবু কৃষ্ণ সোয়ানীর সামাজিক অবদান ও ব্যক্তিগত গুণাবলীর কথা স্মরণ করে বলেন, তার মৃত্যু সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news