প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
শিবগঞ্জে দুই হিন্দু নারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট।
||
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গভীর রাতে এক বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে দুই হিন্দু নারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ভুক্তভোগী নারীদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে গেছে।গত শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিভাস সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে।বিভাস সরকারের ছেলে ও বগুড়া শহরের শিক্ষার্থী শুভজিৎ সরকার জানান, বাড়িতে তাঁর মা বাসনা রানী সরকার (৫০), মাসি আলপনা রানী সরকার (৪৫) ও দিদা বসবাস করেন। শনিবার দিবাগত রাতে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল মুখোশ পরে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকেই তাঁর মা ও খালার হাত-পা বেঁধে ফেলে এবং দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে জখম করে।শুভজিৎ আরও জানান, ডাকাতরা ঘর থেকে প্রায় আট ভরি ওজনের স্বর্ণের গয়না, নগদ লক্ষাধিক টাকা এবং কাঁসার মূল্যবান থালাবাসন লুট করে নিয়ে যায়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে ডাকাত দল আসার সময় আশপাশের প্রতিবেশী সব বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। ফলে বাড়ির ভেতর থেকে চিৎকারের শব্দ পেলেও প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে বের হয়ে সহায়তায় এগিয়ে আসতে পারেননি।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। এর আগে পীরব ইউনিয়নে ঘটে যাওয়া একটি ডাকাতির ঘটনার সূত্র ধরে একটি চক্রকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই চক্রটিই শনিবার রাতে দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর ও মীরপুর গ্রামে এই অপরাধ ঘটিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news