প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
ফরিদপুরে প্রথমবারের মতো গঙ্গাপূজা ও গঙ্গাআরতি অনুষ্ঠিত
দুরন্ত কুমার সাহা (গোপালগঞ্জ প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ফরিদপুরে এই প্রথমবারের মতো গঙ্গাপূজা ও গঙ্গাআরতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের নির্ধারিত ঘাটে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক সনাতনী ভক্ত ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।আয়োজক সংগঠন ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদ জানায়, সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করতেই এই আয়োজন করা হয়। পূজা-আর্চনা ও আরতির মাধ্যমে ভক্তরা গঙ্গা নদীকে প্রণাম জানান এবং দেশ-জাতির মঙ্গল কামনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, গঙ্গাপূজা ও গঙ্গাআরতি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি শুদ্ধতা, মানবকল্যাণ ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার প্রতীক। ভবিষ্যতেও এই আয়োজন ধারাবাহিকভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।স্থানীয় সনাতনী সমাজের পক্ষ থেকে এমন উদ্যোগকে স্বাগত জানানো হয় এবং আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। ফরিদপুরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এই আয়োজন একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মত দেন
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news