প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
নন্দীর হাটে রামঠাকুর ধামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভক্তসমাগমে উৎসবমুখর পরিবেশ
অন্তর পাল আকাশ (স্টাফ রিপোর্টার), স্টাফ রিপোর্টার ||
উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চট্টগ্রামের হাটহাজারীর নন্দীর হাটে সম্পন্ন হয়েছে শ্রীশ্রী রামঠাকুর ধামের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। দুই দিনব্যাপী এই আয়োজনে নামযজ্ঞ, ধর্মীয় আলোচনা সভা, গঙ্গা আহবান, সত্যনারায়ণ পূজা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে কয়েক হাজার ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে।২৫ ডিসেম্বর ভোরে উষা কীর্তন ও শ্রীশ্রী ঠাকুরের বাল্যভোগ নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পরে শ্রীমদভগবদগীতা পাঠ, মঙ্গল প্রজ্জ্বলন, রাজভোগ নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণে ভক্তদের মাঝে সৃষ্টি হয় এক ধর্মীয় উচ্ছ্বাস। দুপুরে রাজভোগ নিবেদনের পর হাজারো ভক্তের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।বিকেলের পর্বে গঙ্গা আহবান ও সত্যনারায়ণ পূজার পাশাপাশি অনুষ্ঠিত হয় শিক্ষা ও সংস্কৃতিমুখী অনুষ্ঠান। বার্ষিক গীতা পরীক্ষায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সন্ধ্যায় টেলিভিশন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্ত-দর্শকদের মুগ্ধ করে।উৎসবের দ্বিতীয় দিন অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয়ে দিনভর ভক্তি, আরাধনা ও সেবামূলক আয়োজনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। দুপুর ও রাতে প্রসাদ বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এবারের উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের মতে, “ধর্ম-বর্ণ নির্বিশেষে অগণিত ভক্তের অংশগ্রহণ এই উৎসবকে রূপ দিয়েছে মিলনমেলায়, যা ভক্তদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।”নন্দীর হাটে আয়োজিত এ উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সম্প্রীতি, শিক্ষা, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল সমন্বয় হয়ে উঠেছিল।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news