প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
মে দিবসে শ্রমজীবীদের পাশাপাশি আলোচনায় সাংবাদিকদের অবদান
নয়ন চন্দ্র শীল (নোয়াখালী প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
আজ মহান পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়, ন্যায্য মজুরি ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতীক হিসেবে বিবেচিত। একই সঙ্গে সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ শ্রেণি সাংবাদিকদের অবদানও এই দিনে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে, যারা সত্যের অনুসন্ধানে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, নানা প্রতিকূলতা ও ঝুঁকি উপেক্ষা করে সাংবাদিকরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নগরজীবনের প্রতিটি স্তরের বাস্তব চিত্র তুলে ধরছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই সাধারণ মানুষের না বলা কথা, অবহেলিত জনপদের সমস্যা, দুর্নীতি ও অনিয়মের চিত্র প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে। ফলে সমাজে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হচ্ছে।বিশেষজ্ঞরা মনে করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাদের প্রতিবেদনই অনেক সময় নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে। তাই তাদের কাজের পরিবেশ নিরাপদ ও স্বাধীন হওয়া অত্যন্ত জরুরি।মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নানা প্রতিবন্ধকতা, হুমকি ও নির্যাতনের মুখোমুখি হতে হয়। তবুও পেশাগত দায়িত্ববোধ ও সত্যের প্রতি অঙ্গীকার থেকেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এ প্রেক্ষাপটে মে দিবসে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের নিরাপত্তা, অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জোরালোভাবে উঠে এসেছে।মে দিবসের চেতনাকে ধারণ করে সকল শ্রমজীবী মানুষের ন্যায় সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সাংবাদিকদের অবদান আরও শক্তিশালী করতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news