প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠান শেষ।
সাগর কর্মকার (মাদারীপুর শিবচর প্রতিনিধি।), স্টাফ রিপোর্টার ||
ফরিদপুরে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দর-এর ১৫৬তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত ৯ দিনব্যাপী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানমালা আজ শনিবার শেষ হয়েছে।সমাপনী দিনে সকাল থেকেই ভক্তদের অংশগ্রহণে শহরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য নগর কীর্তন। কীর্তনটি শ্রীধাম শ্রী অঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় ভক্তদের ঢল নামায় পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।আয়োজকরা জানান, নগর কীর্তনের পর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় মহানাম মহাযজ্ঞের পূর্ণাহুতি, ফুলদোল ও জলকেলি। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয় এই ধর্মীয় আয়োজনের।উৎসব উপলক্ষে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড় ও ভক্তিমূলক আবহ, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।স্থানীয়রা জানান, প্রতিবছর এই আয়োজনকে ঘিরে ফরিদপুরে এক মিলনমেলায় পরিণত হয়, যা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news