প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
বাংলার সিংহাসনে বিজেপির রাজ্যাভিষেক: শুভেন্দুর শপথে মোদি ও ২৩ মুখ্যমন্ত্রী
||
বাংলার রাজনৈতিক ইতিহাসে সূচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন জননেতা শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পর এই প্রথম বঙ্গজননী এক হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী সরকারের শাসনে প্রবেশ করতে যাচ্ছে, যা নিয়ে সনাতনী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই ঐতিহাসিক বিজয় উদ্যাপনে পশ্চিমবঙ্গ আজ আক্ষরিক অর্থেই ভারতবর্ষের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে ঘিরে তিলোত্তমা তিলোত্তমা কলকাতা এখন নিরাপত্তার দুর্ভেদ্য চাদরে ঢাকা। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে কলকাতায় পা রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, ডবল ইঞ্জিন সরকারের এই অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ভারতের ২৩টি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরাও কলকাতায় উপস্থিত থাকছেন। বিজেপিশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের এই মহামিলন অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।বিশাল এই আয়োজন এবং ভিভিআইপিদের আনাগোনা সামলাতে কলকাতা ট্রাফিক পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের উপকণ্ঠসহ একাধিক প্রধান রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত রাখার জন্য ইতিমধ্যেই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শনিবার ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় সমস্ত ধরণের পণ্যবাহী গাড়ি চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন—ওষুধ, সবজি, দুধ এবং অক্সিজেন সরবরাহকারী গাড়িগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসপ্ল্যানেড র্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্স ওয়েতে সাধারণ যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে। এছাড়াও এ জে সি বোস রোডে ভিক্টরিয়া মেমোরিয়ালের সামনের অংশ, ক্যাথিড্রাল রোড ও আশপাশের এলাকায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।আগামীকালকের এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সাথে আর কারা মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন, তা নিয়ে জল্পনা থাকলেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তালিকা প্রকাশ করা হয়নি। তবে গেরুয়া শিবিরের এই জয়কে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার লড়াইয়ে এক বিশাল জয় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই শপথ গ্রহণ অনুষ্ঠান কেবল একটি সরকারের পরিবর্তন নয়, বরং বাংলার মাটিতে এক নতুন জাতীয়তাবাদী চেতনার জাগরণ হিসেবেই গণ্য হচ্ছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news