প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
চট্টগ্রামের পটিয়ায় কাত্যায়নী শ্যামা মাতৃ মন্দিরে চুরি
||
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ এলাকায় কাত্যায়নী শ্যামা মাতৃ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান ধর্মীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা মন্দির থেকে মায়ের পিতলের ঘট, মায়ের কানের সোনার দুল, দানবাক্স, পূজার কাজে ব্যবহৃত তামা-পিতলের সামগ্রী এবং নারায়ণের শালগ্রাম শিলা নিয়ে যায়। আজ সকালে মন্দিরে এসে ভাঙা গ্রিল ও এলোমেলো অবস্থা দেখে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা।এ ঘটনায় হাবিলাসদ্বীপ কাত্যায়নী সংঘ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের নেতারা বলেন, এর আগেও গ্রামের বিভিন্ন ধর্মীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।স্থানীয়রা জানায় ধর্মীয় উপাসনালয়ে একের পর এক চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।গ্রামবাসী প্রশাসনের কাছে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news