প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
মুসলিমদের নির্যাতন নিয়ে কঠোর বার্তা বিজয়ের
||
তামিলনাড়ুর মসনদে বসেই স্বজাতীয় হিন্দুদের প্রতি কঠোর ও বিতর্কিত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী এবং অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। মঙ্গলবার এক প্রকাশ্য সভায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোনো মুসলিমের ওপর সামান্যতম আঁচ এলেও তার দায়ভার হিন্দুদের ওপর পড়বে এবং সেক্ষেত্রে কোনো হিন্দুকেই ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেখানে অপরাধীর বিচার ব্যক্তিগত পরিচয়ে হওয়ার কথা থাকলেও তিনি প্রকারান্তরে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।গত রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক নাটকীয় সিদ্ধান্ত নিচ্ছেন বিজয়। তার দল 'তামিলাগা ভেত্রি কাজাগম' (টিভিকে) নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই জনতুষ্টিমূলক রাজনীতির পথে হাঁটছে। তবে আজকের বক্তব্যে সম্প্রীতি রক্ষার দোহাই দিয়ে তিনি যে ভাষায় হিন্দুদের সতর্ক করেছেন, তা অনেকের কাছেই পক্ষপাতমূলক মনে হয়েছে। সভায় বিজয় বলেন, "মুসলিমদের ওপর অত্যাচার হলে কোনো হিন্দুকে রেহাই দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তাকে কঠোর শাস্তি পেতে হবে।" যদিও তিনি আইনের শাসনের কথা বলেছেন, কিন্তু তার বক্তব্যে হিন্দুদের প্রতি প্রচ্ছন্ন হুমকি ও মুসলিম তোষণের রাজনীতির প্রতিফলন দেখছেন সাধারণ নাগরিকরা।উল্লেখ্য যে, ক্ষমতা গ্রহণের পর বিজয় রাজ্যজুড়ে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। আপাতদৃষ্টিতে একে সামাজিক সংস্কার মনে হলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে, এটি নির্দিষ্ট ভোটব্যাংক ও ধর্মীয় অনুশাসনকে সন্তুষ্ট করার একটি কৌশল মাত্র। এছাড়া বিনামূল্যে বিদ্যুৎ এবং নারী নিরাপত্তা বাহিনী গঠনের মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় এলেও, হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে হিন্দুদের বিরুদ্ধেই এমন কড়া অবস্থান নেওয়ায় অনেক সমর্থকই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news