প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
সনাতনী শিক্ষা ও ধর্মীয় চর্চায় নতুন উদ্যোগ জগন্নাথ বৈদিক পাঠশালায় সাউন্ড সিস্টেম দিলো Hindus News
||
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট শাখার উদ্যোগে জগন্নাথ বৈদিক পাঠশালার জন্য একটি সাউন্ড সিস্টেম প্রদান করেছে Hindus News। সনাতনী শিক্ষা, ধর্মীয় পাঠ, গীতা আলোচনা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও পাঠশালার শিক্ষকরা জানান, এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে ধর্মীয় শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিশু-কিশোরদের মাঝে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়া সহজ হবে। বিশেষ করে ধর্মীয় আলোচনা, শ্লোক পাঠ ও নৈতিক শিক্ষার প্রচারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।Hindus News-এর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে সনাতনী ধর্মের প্রকৃত শিক্ষা, মূল্যবোধ ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ধর্মীয় চেতনা, সংস্কৃতি ও আত্মিক মূল্যবোধকে ধারণ করেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।তারা আরও বলেন, যখন একজন মানুষ নিজের ধর্মের প্রকৃত শিক্ষা ও মর্ম গভীরভাবে উপলব্ধি করতে পারেন, তখন তিনি নিজের ধর্মীয় পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আরও দৃঢ়ভাবে অনুপ্রাণিত হন। সনাতনী ধর্ম মানবতা, সহনশীলতা, নৈতিকতা ও আত্মিক চেতনার শিক্ষা দেয়—যা ব্যক্তি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই উদ্যোগের মাধ্যমে সনাতনী ভাই-বোনদের মাঝে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়া, ধর্মের সত্য ও আদর্শ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠান শেষে Hindus News পরিবারের পক্ষ থেকে সকলের আশীর্বাদ, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news