প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
বোলপুরে পবিত্র হরিনাম সংকীর্তন করায় সনাতনী ব্যবসায়ীর উপর বর্বরোচিত হামলা
||
সনাতন ধর্মের পবিত্র হরিনাম সংকীর্তন বাজানোর অপরাধে এক হিন্দু হোটেল ব্যবসায়ীকে নির্মমভাবে মারধরের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম শ্যামল নাগ, যিনি ওই এলাকায় ‘মহাপ্রভু’ নামক একটি নিরামিষ হোটেল পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে চলে আসা ধর্মীয় আচার অনুযায়ী, প্রতিদিন সকালের মতো শনিবার সকালেও তিনি তাঁর দোকানে পবিত্র হরিনাম সংকীর্তন বাজাচ্ছিলেন। কিন্তু সনাতনীদের এই ধর্মীয় ভাবাবেগে বাধা সৃষ্টি করে স্থানীয় দর্জি নজুর শেখ এবং তাঁর স্ত্রী। জোরে মাইক বাজার অজুহাত তুলে তারা সংকীর্তন বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করে। শ্যামলবাবু নিজের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখলে, নজুর শেখ ও তার স্ত্রী আকস্মিকভাবে তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে বেধড়ক মারধর করে।এই বর্বরোচিত হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সনাতনী সমাজ ও ব্যবসায়ীরা। হোটেলের কর্মচারী অশোক দে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোনো উস্কানি ছাড়াই নজুর শেখ ও তার স্ত্রী শান্তিপূর্নভাবে চলা সংকীর্তনে বাধা দেয় এবং মালিক শ্যামল নাগের ওপর নৃশংসভাবে হামলা চালায়। ঘটনার পর এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্তসহ দুজনকে আটক করেছে।সনাতনী ব্যবসায়ীর ওপর এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হিন্দু নেতৃত্ব। আক্রান্ত ব্যবসায়ী শ্যামল বাবুর পাশে দাঁড়িয়ে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছে বিজেপির যুব মোর্চা। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনকালে যুব মোর্চার এক প্রভাবশালী নেতা গর্জে উঠে বলেন, "কোনো অবস্থাতেই সনাতনীদের পবিত্র হরিনাম সংকীর্তন বন্ধ করা যাবে না। বোলপুরে আজ যদি এক ঘণ্টা হরিনাম সংকীর্তন হয়, তবে আগামী দিনে তা ১০ ঘণ্টা চলবে।" তিনি আরও স্পষ্ট করে জানিয়ে দেন যে, স্বাধীন দেশে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত এবং সনাতনীদের ওপর এমন বর্বরোচিত অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ঘটনার পর থেকে গোটা বোলপুর জুড়ে হিন্দুদের মৌলিক অধিকার ও নিরাপত্তার দাবিতে সনাতনী সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news