প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
বাংলাদেশে পাঠানো হলো ৪৮০০ অনুপ্রবেশকারী! শুভেন্দু অধিকারী বললেন, 'দেশ সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ'"
||
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সুরক্ষায় অবৈধ অনুপ্রবেশ রোধে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্ত সুরক্ষা এবং রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের অপচেষ্টা রুখতে কড়া অবস্থান নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে গড়ে তোলা হোল্ডিং সেন্টারগুলো থেকে ইতিমধ্যেই ৪ হাজার ৮০০ অবৈধ অনুপ্রবেশকারীকে ওপারে ফেরত পাঠানো হয়েছে। গত রবিবার কলকাতায় আয়োজিত ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, সিএএ-এর (নাগরিকত্ব সংশোধনী আইন) আওতাভুক্ত নন—এমন অনুপ্রবেশকারীদের আন্তর্জাতিক নিয়ম মেনে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ডিপোর্ট করার কাজ শুরু হয়েছে। সনাতনী স্বার্থ রক্ষা এবং সার্বিক মানবাধিকার সমুন্নত রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল বলে বিশ্লেষকরা মনে করছেন।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে পূর্ববর্তী প্রশাসনিক ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, অনুপ্রবেশকারীদের কারাগারে না পাঠিয়ে সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে হস্তান্তর করার কেন্দ্রীয় আইনটি দীর্ঘদিন এই রাজ্যে কার্যকর করা হয়নি। (News copied from - "HINDUS NEWS) ফলে জনবিন্যাসে চরম ভারসাম্যহীনতা তৈরি হচ্ছিল, যা প্রকৃত নাগরিকদের অধিকারকে ক্ষুণ্ন করে। বর্তমান সরকার সেই অচলাবস্থার অবসান ঘটিয়ে সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ হোল্ডিং সেন্টার নির্মাণ করেছে। বর্তমানে সেখানে আরও ৮৩৬ জন অবস্থান করছেন, যাদের যথাযথ মানবিক প্রক্রিয়া ও খাওয়া-পড়ার ব্যবস্থা নিশ্চিত করে ওপারে পাঠানোর প্রস্তুতি চলছে। দেশের অখণ্ডতা রক্ষায় শুধু অনুপ্রবেশ ঠেকাতেই নয়, বাংলাদেশের সঙ্গে থাকা ৫৫৬ কিলোমিটার অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ-কে ১০০ কিলোমিটার জমি দ্রুততার সাথে হস্তান্তর করা হয়েছে, যেখানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশ ও জাতির বৃহত্তর সুরক্ষার স্বার্থে এই কঠোর ও আইনি পদক্ষেপকে একটি মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news