প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
বোয়ালখালীতে মরিচের গুঁড়া ছুড়ে হিন্দু ব্যবসায়ীর টাকা-মোবাইল ছিনতাই
জয় দাশ ( রাউজান প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে এক হিন্দু ব্যবসায়ীর পথরোধ করে মরিচের গুঁড়া নিক্ষেপ ও হামলার মাধ্যমে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী ব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৬) মঙ্গলবার (৯ জুন) রাতে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা যায়, উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে “লোকনাথ ক্লথ স্টোর” নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করেন গৌতম চৌধুরী। পাশাপাশি তিনি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবেও লেনদেন করে থাকেন।সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। গাড়ি থেকে নেমে সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে দুই যুবক হঠাৎ চোখ ধাঁধানো টর্চের আলো ফেলে তার পথরোধ করে।একপর্যায়ে দুর্বৃত্তরা তার মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং ভারী বস্তু দিয়ে আঘাত করতে থাকে। পরে তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১৮ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ভুক্তভোগী জানান, হামলাকারীদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। তারা রাস্তার পাশের ঝোপে ওত পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে।ঘটনার পর আতঙ্কিত গৌতম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে যেই পথে চলাচল করছি, সেই পরিচিত পথই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news